এভিয়েশন খাতসংশ্লিষ্টদের সংগঠন এভিয়েশন অপারেটরস এসোসিয়েশন অব বাংলাদেশ (এওএবি)-এর নতুন কমিটি সম্প্রতি দায়িত্ব গ্রহণ করেছে। স্কয়ার এয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী প্রেসিডেন্ট ও নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান জেনারেল সেক্রেটারি হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন
০০০
এসিআই এর ফসলি অ্যাপ ব্যবহারকারী কৃষকরা কৃষি উত্পাদন পণ্যের পেমেন্ট বিকাশে করতে পারবেন। এসিআই এগ্রিবিজনেস-এর ম্যানেজিং ডিরেক্টর ও সিইও ড. ফা হ আনসারী এবং বিকাশ-এর চিফ কমার্সিয়াল অফিসার মিজানুর রশীদ এ বিষয়ে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এসময় আরও উপস্থিত ছিলেন এসিআই লি. এর ফিনান্স ডিরেক্টর মো. মনির হোসেন খান
০০০
ময়মনসিংহে সম্প্রতি উদ্বোধন হয়েছে ফ্যাশন হাউস সেইলরের ১৩তম শো’রুম। এসময় কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক রিয়াজ উদ্দিন আল মামুনসহ অন্যরা উপস্থিত ছিলেন
০০
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের ক্যাশ কর্মকর্তাদের সপ্তাহব্যাপী কর্মশালা সম্প্রতি শেষ হয়েছে। ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আরিফ কাদরি এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও লার্নিং ও ডেভেলপমেন্ট বিভাগের প্রধান আবুল আলি আহাদ কর্মকর্তাদের হাতে সনদ তুলে দেন
