শ্যামল ইক্যুয়িটির লাইসেন্স বাতিল বা স্থগিত করার নির্দেশ

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৯, ২২:০৯

এদিকে ডিএসইর ব্রোকারেজ হাউস শ্যামল ইক্যুয়িটি ম্যানেজমেন্ট গ্রাহকদের অর্থ যথাযথভাবে সংরক্ষণ না করার দায়ে হাউজটির লাইসেন্স বাতিল বা স্থগিত করার নির্দেশ দিয়েছে বিএসইসি। এ বিষয়ে কমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সমন্বিত গ্রাহক হিসেবে তাদের ২২ কোটি ৬৪ লাখ ৪৬ হাজার ৪১১ টাকার মতো ঘাটতি ছিল। এই ঘাটতি তাদেরকে পূরণ করতে সময় দেওয়া হয়। কিন্তু তারা সেটা পূরণ না করে সময় বাড়ায়। সর্বশেষ ১০ ফেব্রুয়ারি ২০১৯ সালে তাদের গ্রাহকদের সমন্বিত হিসেবে ৯ কোটি ৫৬ লাখ ৯৪ হাজার ৮৬৪ টাকা ঘাটতি ছিল। এই ধরনের আচরণ বিনিয়োগকারীদের জন্য খুবই ঝুঁকিপূর্ণ এবং বিনিয়োগকারীদের স্বার্থের পরিপন্থি এবং এটি অনেক বড় অপরাধ। সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জে কমিশন (স্টক-ডিলার, স্টক- ব্রোকার ও অনুমোদিত প্রতিনিধি) বিধিমালা, ২০০০  এর বিধি ১২ মোতাবেক শ্যামল ইকুইটি ম্যানেজমেন্টের নিবন্ধন সনদ বাতিল  অথবা স্থগিত করার ব্যাপারে নির্দেশ প্রদান করেছে বিএসইসি।