অনেক সময় আপনার বাড়িতে ওয়াইফাই নেটওয়ার্ক পুরো বাড়ির সীমানা জুড়ে নাও থাকতে পারে। অর্থাৎ, পুরো বাড়ির সীমানা জুড়ে আপনার ওয়াইফাই সিগন্যাল নাও পেতে পারে। আপনার বাড়ির ওয়াইফাই নেটওয়ার্ক সিগন্যাল ও কি এরকম হচ্ছে? এক্ষেত্রে আপনার বাড়িতে ওয়াইফাই নেটওয়ার্ক সিগন্যাল পাবার জন্য বিকল্প হতে পারে দ্বিতীয় রাউটার। আর এক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন আপনার বাড়িতে পড়ে থাকা সেই পুরনো রাউটারটি।
এক্ষেত্রে আপনি সেই পুরনো রাউটারটি ব্যবহার করে নতুন ওয়্যারলেস নেটওয়ার্ক এর সাথে সংযুক্ত করতে পারেন। এক্ষেত্রে দ্বিতীয় রাউটারটি আপনার ওয়্যারলেস নেটওয়ার্ক এর অ্যাক্সেস ভাগ করবে এবং এক্ষেত্রে আপনাকে বৃহত্তর কভারেজ প্রদান করবে। যদিও এভাবে আপনি দ্বিতীয় রাউটার ব্যবহার করার ফলে ইন্টারনেট ব্যবহারের সময় খধঃবহপু জনিত কিছু সমস্যায় পড়তে পারেন। তবে এটি হতে পারে খুবই সহজ পদ্ধতিতে দ্রুত নেটওয়ার্ক কভারেজ বৃদ্ধি করার উপায়।
অতিথি ওয়াইফাই সংযোগ হিসেবে ব্যবহার করুন
যদি আপনার ওয়াইফাই নেটওয়ার্ক থেকে কিছু লোক প্রতিদিন ইন্টারনেট ব্যবহার করে অথবা অন্য কোন কারণে কাউকে প্রতিদিন আপনার ওয়াইফাই নেটওয়ার্কের অ্যাক্সেস দিতে হয়, তবে এক্ষেত্রে আপনার কিন্তু একটি সমস্যা থেকেই যায়। আর এক্ষেত্রে সমস্যাটি হচ্ছে, তাদের প্রতিদিন আপনাকে আপনার নিজের নেটওয়ার্ক শেয়ার করতে হয়। অর্থাৎ, এক্ষেত্রে আপনাকে প্রতিদিন তাদের সঙ্গে পাসওয়াড শেয়ার করতে হয় অথবা অন্য কোন কারণে আপনার বিরক্তিকর ভাব চলে আসতে পারে।
অতিথি ওয়াইফাই সংযোগ হিসেবে ব্যবহার যদিও একটি ওয়্যারলেস রিপিটার এর মত, তবে এটির কাজ একটু ভিন্নভাবে হয়। আমরা আমাদের রাউটারে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করি এজন্যই যে, যাতে করে আমাদের নেটওয়ার্ক সম্পূর্ণ সুরক্ষিত থাকে। কিন্তু আপনি যখন কাউকে পাসওয়ার্ড দিবেন, তখন নতুন ডিভাইসে এটি মুক্ত অ্যাক্সেস প্রদান করে। তবে আপনি যদি চান যে, আপনার একটি প্রধান রাউটার থাকবে এবং যেটির পাসওয়ার্ড আপনি কাউকে দিবেন না, এক্ষেত্রে গেস্ট বা অতিথি ওয়াইফাই রাউটার সংযুক্ত করতে পারেন। এক্ষেত্রে আপনার সেই পুরনো রাউটারটি গেস্ট রাউটার হিসেবে ব্যবহার করা যেতে পারে।
এক্ষেত্রে এই রাউটারটি আপনার অতিথিদের কে আপনার নেটওয়ার্কের অন্যান্য ডিভাইসে অ্যাক্সেস প্রদান করতে বাধা দিবে। কেননা এক্ষেত্রে তারা সব সময় আপনার নেটওয়ার্ক বাদ দিয়ে গেস্ট ওয়াইফাই নেটওয়ার্কে কানেক্ট থাকবে।
যদি এই স্তরের সুরক্ষা পর্যাপ্ত পরিমাণে না হয়, তবে তা সামঞ্জস্য করতে আপনি রাউটার সেটিং পরীক্ষা করে দেখুন। আপনি গেস্ট ওয়াইফাই নেটওয়ার্কের পুরো নিয়ন্ত্রণ করতে পারবেন আপনার ওয়াইফাই রাউটার এর সেটিং এ গিয়ে। এক্ষেত্রে ওয়েবসাইটের মাধ্যমে লগইন করে গেস্ট ওয়াইফাই নেটওয়ার্কের সকল কার্যক্রম আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন।
