কোভিডে আক্রান্ত হলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তার দেহে কোভিডের সামান্য উপসর্গ ধরা পড়েছে। মঙ্গলবার (৪ জানুয়ারি) এক টুইট বার্তায় নিজেই এ কথা জানিয়েছেন।
টুইটে কেজরিওয়াল লিখেছেন, ‘আমি কোভিড পজিটিভ। মৃদু উপসর্গ রয়েছে। বাড়িতেই আইসোলেশনে রয়েছি। যারা আমার সংস্পর্শে এসেছিলেন তাদের কাছে অনুরোধ কোভিড পরীক্ষা করিয়ে নিন। আইসোলেশনে থাকুন।’
