কিশোরগঞ্জে বেড়েছে শীতের দাপট

আপডেট : ০৪ জানুয়ারি ২০২২, ১৪:২৪

শীতের দাপটে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলাসহ আশেপাশের এলাকায় শীতার্ত মানুষের দুর্ভোগ বেড়েছে। গত শনিবারের গুড়ি গড়ি বৃষ্টির পর বাড়ছে শীতের তীব্রতা। বইছে মাঝারী ধরনের শৈত্যপ্রবাহ। ঘনকুয়াশায় ঢাকা পড়েছে মাঠঘাট। 

কৃষকরা শীতের তীব্রতার কারণে মাঠে কাজে যেতে পারছেনা। অধিকাংশ সময় বাড়িতে পার করছে। আবার অনেকে প্রয়োজনের তাগিদে প্রচণ্ড শীত উপেক্ষা করে বাইরে বের হচ্ছে।  সকাল থেকে দুপুর পর্যন্ত সূর্যের দেখা না মেলায় শিশু ও বৃদ্ধরা বেশি কষ্টে রয়েছে। হাসপাতালে বাড়ছে ঠাণ্ডাজনিত রোগীর সংখ্যা। ছিন্নমূল মানুষ খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে।

সৈয়দপুর আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম জানান, এ এলাকার উপর দিয়ে মাঝারী ধরনের শৈত্য প্রবাহ শুরু হয়েছে। ফলে শীতের তীব্রতা বাড়ছে। গড়ে প্রতিদিন ১০ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা উঠানামা করছে। আরও কয়েকদিন এরকম অবস্থা বিরাজ করতে পারে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল হাসনাত সরকার জানান, সরকারীভাবে অসহায় ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ চলমান রয়েছে। 

 

ইত্তেফাক/ ইআ