মধ্যরাতে নিজের হাতে পোস্টার সাঁটাচ্ছেন সিয়াম-পূজা

আপডেট : ০৪ জানুয়ারি ২০২২, ১৫:২৯

বহুল প্রতিক্ষিত বিগ বাজেটের ‘শান’ ছবি মুক্তির মাধ্যমে শুরু হচ্ছে ২০২২ সালে দেশের প্রেক্ষাগৃহে সিনেমা মুক্তির সূচনা। আগামী ৭ জানুয়ারি ছবিটি মুক্তি পাচ্ছে ছবিটি। এতে মূখ্য ভূমিকায় অভিনয় করেছেন সিয়াম আহমেদ ও পূজা চেরি।

ছবির মুক্তি উপলক্ষে প্রচার-প্রচারণায় অংশ নিয়েছেন সিয়াম-পূজা। তার ধারাবাহিকতায় গতকাল মাঝরাতে এফডিসি ও মগবাজার এলাকায় দেয়ালে দেয়ালে নিজ হাতে ‘শান’এর পোস্টার সাঁটাতে দেখা গেলো তাদের। এ সময় সিনেমাটির পরিচালক এম রাহিম ও শান টিম উপস্থিত ছিলেন।
  ছবিটি সিয়াম আহমেদের ফেসবুক থেকে নেওয়া
সিয়াম গণমাধ্যমকে বলেন, শানের মাধ্যমে অভিনয়জীবনে এই প্রথম পুরোপুরি অ্যাকশন ঘরানার চলচ্চিত্রে অভিনয় করেছি। কতটা পরিশ্রম করে ছবিটি করেছি তা এটি দেখলেই বুঝতে পারবেন। ভালো লাগছে নতুন বছরটা দারুণ একটা ছবি মাধ্যমে শুরু হচ্ছে। সারাদিন শুটিং করার পর রাতে সবাই মিলে পোস্টার লাগাচ্ছি। আশা করি দর্শকরা সিনেমা হলে ছবিটি দেখতে আসবেন।'

সিয়াম পূজা ছাড়াও চলচ্চিত্রটিতে আরও অভিনয় করেছেন তাসকিন রহমান, চম্পা, অরুণা বিশ্বাস, সৈয়দ হাসান ইমাম, মিশা সওদাগর, নাদের চৌধুরী, ডন, আরমান পারভেজ মুরাদ প্রমুখ।

ছবিটি পুজা চেরির ফেসবুক থেকে নেওয়া

একটি সত্য ঘটনাকে কেন্দ্র করে ছবিটির কাহিনী সাজিয়েছেন আজাদ খান। ছবিটির ক্রিয়েটিভ প্রধানও তিনি।

ছবিটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন যৌথভাবে আজাদ খান ও নাজিম উদ দৌলা। ফিলম্যান প্রডাকশনের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন ওয়াহিদুর রহমান এবং এম আতিকুর রহমান।

ইত্তেফাক/বিএএফ