চট্টগ্রামে বইমেলায় হোক শিশু কর্নার

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৯, ২২:১২

চট্টগ্রামে বইমেলা প্রতি বছর আলাদাভাবে ডিসি হিলে আর মুসলিম ইনস্টিটিউট প্রাঙ্গণে অনুষ্ঠিত হতো। চট্টগ্রামবাসীর প্রাণের দাবি ছিল বইমেলা ঢাকার আদলে হোক—তাই এবার এম এ আজিজ স্টেডিয়ামের পাশে জিমনেসিয়াম মাঠে অনেক বড় পরিসরে অনুষ্ঠিত হচ্ছে। এই বইমেলায় শিশু-কিশোরের কোনো কমতি নেই। তাদের পছন্দের বইটি খুঁজে নিতে মা-বাবার সঙ্গে আসে বইমেলায়। কিন্তু ছোটদের জন্য আলাদা কোনো আয়োজন নেই বললেই চলে। তাই বইমেলায় ছোটদের জন্য আনন্দদায়ক অনুষ্ঠান আয়োজনের পাশাপাশি শিশু কর্নারের ব্যবস্থা হলে তাদের মধ্যে সাড়া জাগাত। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

আলতাফ হোসেন হূদয় খান

পাঁচলাইশ ৩ নম্বর ওয়ার্ড, অক্সিজেন, চট্টগ্রাম