বাংলাদেশ ক্রিকেটের একজন ভালো শুভাকাঙ্খী বলেই পরিচিত ভারতীয় ধারাভাষ্যকার ও ক্রিকেট বিশ্লেষক হার্শা ভোগলে। বিভিন্ন সময় সে কথা তিনি নিজের ধারাভাষ্যে কিংবা টুইটে জানিয়েছেন। নজর রাখছেন বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার চলমান টেস্ট সিরিজেও।
মাউন্ট মঙ্গানুই টেস্টের চারদিন শেষ হয়ে গেছে। এরই মধ্যে জয়ের সুবাস পেতে শুরু করেছে বাংলাদেশ শিবির। কোনো অঘটন না ঘটলে জয়টা যে বাংলাদেশ পেতে যাচ্ছে সে ব্যাপারে আত্মবিশ্বাসী প্রায় সবাই। তবে খেলাটা ক্রিকেট বলেই এখনো ফল নিয়ে কেউ নিশ্চয়তা দিতে পারছে না। তবু, হার্শা ভোগলে বাংলাদেশের পক্ষেই বাজি ধরছেন।
মঙ্গলবার (৪ জানুয়ারি) চতুর্থ দিনের খেলা শেষে এক টুইট বার্তায় হার্শা ভোগলে বলেন, ‘মাউন্ট মঙ্গানুইয়ে দারুণ কিছু ঘটতে যাচ্ছে। এটি বাংলাদেশের জন্য বিশাল ব্যাপার হবে। তারা দৃঢ়তার সঙ্গে ব্যাটিং করেছে। পেস বোলিং দিয়ে জয়ের পথে এগোচ্ছে।’
Something pathbreaking happening in Mount Maunganui. It will be a huge moment for Bangladesh. Batting with determination and winning with pace.
— Harsha Bhogle (@bhogleharsha) January 4, 2022
