বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষে যেসব শেয়ার  

আপডেট : ০৫ জানুয়ারি ২০২২, ০৩:০১

বছরের এবং সপ্তাহের তৃতীয় কার্যদিবস গতকাল মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৬৭টির বা ৪৪ দশমিক ১৮ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে ফারইস্ট ইসলামী লাইফ ইনসিওরেন্সের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আগের কার্যদিবস সোমবার ফারইস্ট ইসলামী লাইফ ইনসিওরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৬৩ টাকায়। গতকাল লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়িয়েছে ৬৯ দশমিক ৩০ টাকায়। অর্থাত্ কোম্পানিটির শেয়ার দর ৬ দশমিক ৩০ টাকা বা ১০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ফারইস্ট ইসলামী লাইফ ইনসিওরেন্স ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে এসেছে।

গতকাল ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে মেঘনা লাইফ ইনসিওরেন্সের ১০ শতাংশ, রূপালি লাইফ ইনসিওরেন্সের ৯ দশমিক ৯৩ শতাংশ, বাংলাদেশ শিপিং করপোরেশনের ৯ দশমিক ৯১ শতাংশ, এস আলমের ৯ দশমিক ৮৪ শতাংশ, প্রগতি লাইফ ইনসিওরেন্সের ৯ দশমিক ৭৯ শতাংশ, জাহিনটেক্সের ৯ দশমিক ৫৮ শতাংশ, একটিভ ফাইনের ৮ দশমিক ৬৯ শতাংশ, ওরিয়ন ফার্মার ৭ দশমিক ৮৮ শতাংশ এবং লাভেলোর শেয়ার দর ৭ দশমিক ৪০ শতাংশ বেড়েছে।

ইত্তেফাক/ইউবি