জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট অধিবেশন কাল

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৯, ২২:১৬

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বার্ষিক বিশেষ সিনেট অধিবেশন ২০১৮ আগামী ২৩ ফেব্রুয়ারি ২০১৯ (শনিবার) সকাল ১০টা ৩০ মিনিটে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে সিনেট হলে অনুষ্ঠিত হবে।

অধিবেশনে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. হারুন-অর-রশিদ। অনুষ্ঠানে সিনেট সদস্য হিসেবে সংসদ সদস্যবৃন্দ, বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, বিভাগীয় কমিশনার, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।— প্রেস বিজ্ঞপ্তি