সপ্তাহের সেরা চাকরি

আপডেট : ০৫ জানুয়ারি ২০২২, ০৯:৩৯

ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনে চাকরি

ঢাকায় ভারতীয় হাইকমিশন জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি শূন্য পদে একাধিক লোকবল নিয়োগ দেবে। আগ্রহীদের হাইকমিশনের ওয়েব সাইট থেকে নির্ধারিত ফরম পূরণ সাপেক্ষে আবেদন করতে হবে।

পদের নাম : ক্লার্ক। পদ সংখ্যা : ১০। আবেদন যোগ্যতা : প্রার্থীকে কমপক্ষে স্নাতক পাস হতে হবে। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। এছাড়াও কম্পিউটার ব্যবহারে পারদর্শী হবে। বয়স ২১ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। প্রার্থীদের ৬ মাসের জন্য নিয়োগ দেওয়া হবে।

যেভাবে আবেদন : ভারতীয় হাইকমিশনের এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনের বিস্তারিত নিয়ম জেনে আবেদন করতে হবে। আবেদনের শেষ সময় : ১৫ জানুয়ারি ২০২২।

৪২ হাজার টাকা বেতনে সিপিডিতে চাকরি

দি সেন্টার ফর পলিসি ডায়ালগ( সিপিডি)- সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের অ্যাডমিনিস্ট্রেশন বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম :এক্সিকিউটিভ অ্যাসোসিয়েট। পদের সংখ্যা :নির্ধারিত না। আবেদন যোগ্যতা :যেকোনো বিষয়ে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। যোগাযোগ দক্ষতা থাকতে হবে। চাপ সামলে কাজের আগ্রহ থাকতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে। বিশেষ করে ওয়ার্ড, এক্সেল ও পাওয়ার পয়েন্টের কাজ জানতে হবে। প্রার্থীকে ডাটাবেজ, ফাইল ম্যানেজিং, প্লানিং ও সাংগঠনিক কার্যক্রম সম্পর্কে জানাশোনা থাকতে হবে।

বেতন: ৪২০০০ টাকা। এছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

আবেদনের শেষ তারিখ: ১২ জানুয়ারি, ২০২২ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে।

আগ্রহীদের সিভি পাঠাতে হবে পধত্ববত্—পঢ়ফ.ড়ত্ম.নফ এই ঠিকানায়। প্রার্থী নির্বাচন করা হবে লিখিত পরীক্ষা, ভাইভা ভয়েজ ও কম্পিউটার টেস্টের মাধ্যমে।

৯ জেলায় লোক নিচ্ছে সিটি ব্যাংক

বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ‘দি সিটি ব্যাংক লিমিটেড’ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের মার্চেন্ট বিজনেস কার্ড শাখায় লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম : অফিসার (মার্চেন্ট বিজনেস-কার্ডস)। পদের সংখ্যা : নির্ধারিত না। আবেদন যোগ্যতা : যেকোনো বিষয়ে চার বছরের স্নাতক বা মাস্টার্স পাস হতে হবে। প্রার্থীর বয়স কমপক্ষে ৩০ বছরের মধ্যে হতে হবে। পদটিতে নারী ও পুরুষ উভয় আবেদন করতে পারবেন। প্রার্থীদের মধ্যে যোগাযোগ দক্ষতা ও ইন্টারপারসনাল স্কিল থাকতে হবে। সিদ্ধান্তগ্রহণের সক্ষমতা, সমস্যা সমাধানের দক্ষতা থাকতে হবে।

এছাড়াও অ্যানালিটিকাল ডিসিশন মেকিং/ জাজমেন্ট স্কিল থাকতে হবে। চাপ সামলে কাজ করার মানসিকতা থাকতে হবে। পদটিতে চূড়ান্ত নিয়োগপ্রাপ্ত হলে চট্টগ্রাম, কুমিল্লা, ঢাকা, গাজীপুর, কিশোরগঞ্জ, নারায়ণগঞ্জ, রংপুর, সাতক্ষীরা ও সিলেটে কাজ করতে হবে।

আবেদন যেভাবে :আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ: ১১ জানুয়ারি, ২০২২

ইত্তেফাক/কেকে