গ্রিড উপকেন্দ্র নির্মাণে পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে ডেসকো’র চুক্তি

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৯, ২২:১৭

২০ ফেব্রুয়ারি ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিঃ (ডেসকো) এর বোর্ড কক্ষে জাইকা’র অর্থায়নে ‘ঢাকাস্থ গুলশানে ১৩২/৩৩/১১ কেভি ভূগর্ভস্থ গ্রিড উপকেন্দ্র নির্মাণ’ প্রকল্পে কারিগরি সহায়তার লক্ষ্যে পরামর্শক প্রতিষ্ঠান টেপসকো এর সাথে ডেসকো’র চুক্তি স্বাক্ষর হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক ব্রি:জেনারেল মো. শাহিদ সারওয়ার (অব.)। অনুষ্ঠানে ডেসকো’র নির্বাহী পরিচালক (অপারেশন), নির্বাহী পরিচালক (প্রকৌশল), নির্বাহী পরিচালক (অর্থ ও হিসাব), বিভিন্ন দপ্তরের প্রধান প্রকৌশলীসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে ডেসকো’র ব্যবস্থাপনা পরিচালক বাংলাদেশে গৃহীত সর্বপ্রথম ভূগর্ভস্থ গ্রিড উপকেন্দ্র নির্মাণ প্রকল্পকে এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে অভিহিত করেন। ডেসকো’র পক্ষে চুক্তি স্বাক্ষর করেন কোম্পানি সচিব এস এম জামিল হুসাইন।-প্রেস বিজ্ঞপ্তি