নতুন বছর উপলক্ষ্যে ভারতের সীমান্তবর্তী লাদাখের গালওয়ান ভ্যালিতে পতাকা উত্তোলন করেছে দেশটির সেনাবাহিনী। কিছুদিন আগে ওই এলাকায় চীনা সেনারা পতাকা উত্তোলন করেছে এমন খবর পাওয়ার পর এই উদ্যোগ নিয়েছে ভারত।
সম্প্রতি গণমাধ্যমে কিছু খবর এসেছিলো যে, অরুনালচল প্রদেশের ১৫টি স্থানের নাম পরিবর্তন করতে যাচ্ছে চীন। নতুন সীমান্ত আইন জারির আগেই তারা এই পদক্ষেপ নেয়।
এর প্রেক্ষিতে ভারত সরকার জানায়, অরুনাচলের কিছু জায়গার নাম পরিবর্তন করতে চাইছে চীনা সরকার। তাদের নিজস্ব ভাষায় রাখা হবে নাম। কিন্তু সীমান্তবর্তী ওই এলাকাগুলো ভারতের এবং চিরকাল তাই থাকবে। নাম পরিবর্তন করে কোনো ফায়দা নেই।
অরুনাচল রাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিনদাম বাগচি বলেন, ২০১৭ সালেও একই কাজ করার পরিকল্পনা করেছিলো চীন। ২০২০ সালে গালওয়ান সংঘর্ষের পর কূটনৈতিক আলোচনা নিয়ে দুই পক্ষই অচলাবস্থায় আছে।
