শীতে সুন্দর থাকার ম্যাজিক 

আপডেট : ০৫ জানুয়ারি ২০২২, ১৯:০৫

শীতে নানা ধরনের ত্বকের সমস্যা দেখা যায়। রূপ সচেতন নারীরা সবসময়ই খুঁজেন, তাদের ত্বকের সমস্যার সঠিক সমাধান। শীতে ত্বক সুন্দর রাখার জন্য আপেলের ফেসপ্যাক ব্যবহার করতে পারেন। কারণ আপেলের মধ্যে রয়েছে অত্যন্ত প্রয়োজনীয় নানা ধরনের ভিটামিন ও খনিজ। পাশাপাশি এই ফল অ্যান্টি অক্সিডেন্টেও ভরপুর। 

তৈলাক্ত ত্বক
তেলতেলে ত্বকের সমস্যা দূর করতে পারে আপেলের ফেসপ্যাক। এক্ষেত্রে আপেল পেস্ট করে তার সঙ্গে দই, লেবু মিশিয়ে নেবেন। তারপর সেই পেস্ট মুখে মেখে ২০ মিনিট পর ধুয়ে নেবেন। এতে ত্বকের সমস্যা মিটবে। 

শীতে ত্বক সুন্দর রাখার জন্য আপেলের ফেসপ্যাক ব্যবহার করতে পারেন

শুষ্ক ত্বক 
ত্বক শুষ্ক হয়ে উঠলেও সেই সমস্যা সমাধানে কার্যকর হতে পারে আপেলের ফেসপ্যাক। এক্ষেত্রে একটি আপেল পেস্ট করে এর মধ্যে ১ চামচ গ্লিসারিন ও ১ চামচ গোলাপজল মিশিয়ে নিয়ে মুখে মাখুন। তারপর ২০ মিনিট পর ধুয়ে নিন। দেখবেন ত্বকের লাবণ্য ফিরেছে।

সংবেদনশীল ত্বক
সংবেদনশীল ত্বকের ক্ষেত্রেও দারুণ কাজ করে আপেল। এক্ষেত্রে আপেল পানিতে সিদ্ধ করে তার খোসা ছাড়িয়ে নেবেন। এবার এর মধ্যে মেশান আধ চামচ দুধের সর ও গোলাপজল। তার পর তা মেখে ২০ মিনিট বাদে ধুয়ে ফেলুন।

ইত্তেফাক/আরএম

এ সম্পর্কিত আরও পড়ুন

এ সম্পর্কিত আরও পড়ুন