বিয়ের জন্য পাত্রপাত্রী চেয়ে বিজ্ঞাপন দেওয়ার চল রয়েছে। অনেকে পত্রিকায় বা অনলাইনেও দিয়ে থাকে এমন বিজ্ঞাপন। কিন্তু নিজের বিয়ের জন্য পাত্রী চেয়ে পাত্রী চেয়ে বিলবোর্ডে বিজ্ঞাপনের ঘটনা আগে কখনো ঘটেনি। এমন এক অদ্ভুত কাজ করেছেন পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক মোহাম্মদ মালিক।
২৯ বছরের এই ব্রিটিশ যুবকের অ্যারেঞ্জ ম্যারেজে বা পারিবারিকভাবে আয়োজিত বিয়েতে আস্থা কম। তাই বিলবোর্ডে পাত্রী চেয়ে বিজ্ঞাপন দিয়েছেন তিনি। আশা করছেন, শিগগিরই উপযুক্ত জীবনসঙ্গী খুঁজে পাবেন তিনি।
বিলবোর্ডে লেখা, ‘সেভ মি ফ্রম অ্যান অ্যারেঞ্জ ম্যারেজ’ অর্থাৎ (পারিবারিকভাবে আয়োজিত বিয়ে থেকে আমাকে বাঁচান)।
তিনি বলেন, অ্যারেঞ্জ ম্যারেজে আমার আপত্তি নেই। তবে আমার পছন্দ, নিজে থেকে কাউকে খুঁজে বের করা। শনিবার বিজ্ঞাপনটি দেয়ার পর থেকে ইনবক্সে শত শত আগ্রহীর বার্তা পেয়েছি আমি।
লন্ডন ও বার্মিংহামের রাস্তায় এই বিজ্ঞাপনগুলো থাকবে ১৪ জানুয়ারি পর্যন্ত। এ কাজে শুরু থেকে পরিবারের সমর্থন ছিল বলে দাবি মালিকের। যদিও তাদের মানাতে বেগ পেতে হয়েছে যথেষ্ট।
