শৈলকূপায় মেম্বর নির্বাচিত হলেন তৃতীয় লিঙ্গের পপি

আপডেট : ০৫ জানুয়ারি ২০২২, ২৩:৩৪

ঝিনাইদহের শৈলকূপা উপজেলার ফুলহরি ইউনিয়নে সংরক্ষিত ১ নম্বর ওয়ার্ডে মহিলা মেম্বর নির্বাচিত হয়েছেন তৃতীয় লিঙ্গের ( হিজরা ) শম্প খাতুন পপি। তিনি ২ হাজার ১০১ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। ৫ম ধাপে বুধবার (৫ জানুয়ারি) নির্বাচন অনুষ্ঠিত হয়। 

শম্পা খাতুন পপি জানান, তার বাড়ি ছিল মাগুরা জেলার আড়পাড়া গ্রামে। ছোট বেলায তাকে ফুলহরি গ্রামে বিয়ে দেওয়া হয়েছিল। স্বামী জানার পর নির্যাতন করে তাড়িয়ে দেয়। অনেক নির্যাতন সহ্য করতে হয় তাকে। পরে তিনি তৃতীয় লিঙ্গের লোকদের দলে মিশেন। পরে আবার ফুলহরি গ্রামে ফিরে এসে বসবাস করতে থাকেন এবং মানুষের পাশে দাঁড়ান। 

তিনি বলেন, যে আশা নিয়ে মানুষ তাকে নির্বাচিত করেছে। তাদের সে আশা পূরণে চেষ্টা করবেন। তাদের ভোটের মর্যাদা রাখবেন। এলাকার উন্নয়নে কাজ করবেন।  

ইত্তেফাক/ ইআ