বঙ্গবন্ধু সামরিক জাদুঘর উদ্বোধন

আপডেট : ০৬ জানুয়ারি ২০২২, ১১:৪৮

বঙ্গবন্ধু সামরিক জাদুঘরের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সকালে রাজধানীর বিজয় সরণীতে ‘বঙ্গবন্ধু সামরিক জাদুঘর’ উদ্বোধন করেন তিনি।

প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।

শেখ হাসিনা বলেন, জাদুঘরটি শুধুমাত্র প্রদর্শনীর জন্যই নয়, তরুণ প্রজন্মের মধ্যে দেশপ্রেম জাগ্রত করবে।

ইত্তেফাক/কেকে