লঞ্চ-ট্রেনে উঠতেও লাগবে ভ্যাকসিন সার্টিফিকেট 

আপডেট : ০৬ জানুয়ারি ২০২২, ১৪:৪৬

লঞ্চ এবং ট্রেনে উঠতে গেলেও ভ্যাকসিন সার্টিফিকেট বাধ্যতামূলক করার চিন্তা করছে সরকার। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, টিকা না নিলে স্কুলে যেতে পারবে না শিক্ষার্থীরা।  যাদের ১২ বছর তাদের স্কুলে যেতে অন্তত এক  ডোজ টিকা নিতে হবে। 

আজ বৃহস্পতিবার (৬ জানুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠক শেষে তিনি এ কথা জানান।

গণভবন থেকে প্রধানমন্ত্রী এবং মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সংশ্লিষ্ট মন্ত্রীরা বৈঠকে যোগ দেন। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করেন।

ইত্তেফাক/কেকে