শোক সংবাদ

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৪৭

শেখ নজরুল ইসলাম

বাগেরহাট থিয়েটারের প্রতিষ্ঠাতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শেখ নজরুল ইসলাম (৬৯) একুশের প্রথম প্রহরে ভাষা শহীদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে বাগেরহাট শহরের খারদ্বার এলাকায় নিজ বাস ভবনে ফিরে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। বাগেরহাটের সব শ্রেণি-পেশার আমজনতার কাছে ‘মেঝ দা’ হিসেবে তিনি পরিচিত। তিনি স্ত্রী, দুই মেয়েসহ অসংখ্য ভক্ত-গুণগ্রাহী রেখে গেছেন। বাগেরহাট কলেজিয়েট স্কুল মাঠে প্রথম, খারদ্বার ঈদগা মাঠে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি ডা. মোজাম্মেল হোসেন এমপি, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান শেখ কামরুজ্জামান টুকু, বাগেরহাট সদরের এমপি শেখ সারহান নাসের তন্ময় প্রমুখ।

আলী হোসেন ভূঁইয়া

ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলী হোসেন ভূইয়া (৬০) ক্যান্সারে আক্রান্ত হয়ে গতকাল বৃহস্পতিবার ইন্তেকাল করেন (ইন্নাল্লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, পুত্র, কন্যা সন্তান রেখে গেছেন। তার জানাজায় উপস্থিত হয়ে শোক প্রকাশ করেছেন ঝিনাইদহ জেলা পরিষদ চেয়ারম্যান কনক কান্তি দাস প্রমুখ।