ক্রিকেটে বিগত ২০২১ সালটা দুর্দান্ত কেটেছে পাকিস্তানের। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি, সব ফরম্যাটেই বেশ কয়েকজন ক্রিকেটার নজরকাড়া পারফরম্যান্স করেছেন। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) মোট ১০টি ক্যাটাগরিতে বর্ষসেরাদের নাম ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার নির্বাচিত হয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। টি-টোয়েন্টিতে এই খেতাব পেয়েছেন উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। আর টেস্টে বর্ষসেরা হয়েছেন পেসার হাসান আলি।
এর বাইরে বর্ষসেরা ইমপ্যাক্টফুল পারফরম্যান্স পেসার শাহিন শাহ আফ্রিদি, ইমার্জিং ক্রিকেটার মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মোস্ট ভেলুয়েবল ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ান। এছাড়া বর্ষসেরা নারী ক্রিকেটার হয়েছেন নিদা দার।
একনজরে পিসিবির বর্ষসেরা
বর্ষসেরা টেস্ট ক্রিকেটার (পুরুষ): হাসান আলি
বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার (পুরুষ): বাবর আজম
বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার (পুরুষ): মোহাম্মদ রিজওয়ান
মোস্ট ভেলুয়েবল ক্রিকেটার: মোহাম্মদ রিজওয়ান
বর্ষসেরা ইমপ্যাক্টফুল পারফরম্যান্স: শাহিন শাহ আফ্রিদি
ইমার্জিং ক্রিকেটার অব দ্য ইয়ার: মোহাম্মদ ওয়াসিম জুনিয়র
বর্ষসেরা নারী ক্রিকেটার: নিদা দার
বর্ষসেরা ঘরোয়া ক্রিকেটার: শাহিবজাদা ফারহান
বর্ষসেরা আম্পায়ার: আসিফ ইয়াকুব
স্পিরিট অব ক্রিকেট: টি-টোয়েন্টি বিশ্বকাপে নামিবিয়ার ড্রেসিংরুমে গিয়ে পাকিস্তানের অভিবাদন
Rizwan adjudged Most Valuable Cricketer of 2021. Full winner list out now. #PCBAwards 2021
— PCB Media (@TheRealPCBMedia) January 6, 2022
Full Show: https://t.co/lSTQGpI7Oh
More details: https://t.co/g8L9XzEybD pic.twitter.com/59aGLBEYdJ
