মুমিনুলকে নিয়ে হাথুরুসিংহের টুইট

আপডেট : ০৭ জানুয়ারি ২০২২, ১৫:২০

বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সেরা কোচদের তালিকা করলে উপরের দিকেই থাকবে চন্দিকা হাথুরুসিংহের নাম। তার অধীনেই ওয়ানডেতে দাপট দেখাতে শুরু করে টিম টাইগার। সেটি মাশরাফি-সাকিবরা প্রায় সময়ই বলে থাকেন। তবে বর্তমান টেস্ট অধিনায়ক মুমিনুল হককে লঙ্কান এই কোচ খুব একটা পছন্দ করতেন না বলে ক্রিকেট পাড়ায় কথা প্রচলিত আছে।

সেই চন্দিকা হাথুরুসিংহে এবার মুমিনুল হককে স্মরণ করেছেন। মাউন্ট মঙ্গানুই টেস্টে স্বাগতিক নিউজিল্যান্ডকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। যেখানে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক মুমিনুল হক। তরুণ ক্রিকেটারদের নিয়ে বাংলাদেশকে একটি টেস্ট দল হিসেবে গুছিয়ে এনেছেন তিনি। এ কারণেই মুমিনুলের প্রশংসায় পুরো ক্রিকেট বিশ্ব। সেখানে হাথুরুসিংহে বাদ যাবেন কেন।

শুক্রবার (৭ জানুয়ারি) একটি ছবি টুইট করেছেন হাথুরুসিংহে। সেই ছবিতে দেখা যাচ্ছে কিউই পেসার কাইল জেমিসন দাঁড়িয়ে আছে। আর তার সামনেই ব্যাট হাতে দাঁড়ানো মুমিনুল হক। বাংলাদেশ অধিনায়ক জেমিসনের দিকে তাকিয়ে থাকলেও কিউই পেসার অন্য দিকে তাকানো। ছবিটি যেন এটাই বুঝাচ্ছে যে, খাটো মুমিনুলকে পাত্তা দিতে চান না দীর্ঘকায় জেমিসন।

সেই টুইট

তাইতো ক্যাপশনে হাথুরুসিংহে লিখেন, ‘হায় মিনি (মুমিনুল), সে তোমাকে ইগনোর করছে? তবে আর নয়... হাসির ইমুজি।’

ইত্তেফাক/টিএ