হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন পরিচালক, চিত্রনাট্যকার ও অভিনেতা কাজী হায়াৎ। মঙ্গলবার দিবাগত রাত ২ টার দিকে তাকে ভর্তি করানোর পর থেকে তিনি ডা. মমিনুজ্জামানের অধীনে চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার হাসপাতাল ছেড়েছেন তিনি।
পিটিসিএ করানোর পর আজ তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইউনাইটেড হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা সাজ্জাদুর রহমান শুভ।
সম্প্রতি এফডিসিতে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির ৪০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন কাজী হায়াৎ।
১৯৭৪ সালে পরিচালক মমতাজ আলীর সঙ্গে সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করেন কাজী হায়াৎ। ১৯৭৯ সালে ‘দি ফাদার’ সিনেমা পরিচালনার মধ্য দিয়ে পূর্ণ পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। অর্ধশত সিনেমা পরিচালনা করেছেন তিনি। তার বেশির ভাগ সিনেমায় রাজনৈতিক অস্থিরতা ও সমসাময়িক জনদুর্ভোগের চিত্র দেখানো হয়।
ইত্তেফাক/বিএএফ

মধুচন্দ্রিমায় কোথায় যাচ্ছেন মিম?