গুলিস্তানে বাসচাপায় ২ পথচারী নিহত

আপডেট : ০৮ জানুয়ারি ২০২২, ১০:৩৩

রাজধানীর গুলিস্তানে বাসচাপায় দুই পথচারী নিহত হয়েছেন। শনিবার (৮ জানুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

নিহতের বিষয়টি নিশ্চিত করে ওয়ারী থানার ডিউটি অফিসার এসআই নুরুল ইসলাম জানান, রাজধানীর গুলিস্তানে বাসচাপায় দুইজন নিহত হয়েছেন। তবে কোন বাসের চাপায় তারা নিহত হয়েছেন তা এখনো জানা যায়নি।

তিনি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

ইত্তেফাক/এমআর