ডেন্টাল ক্লিনিকে রোগী দেখার সময় পুড়ে অঙ্গার দুই ডাক্তার

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৯, ২৩:০৫

পুরান ঢাকার চকবাজারে বুধবার রাতের ভয়াবহ আগুনে একটি ডেন্টাল ক্লিনিকের ভেতর পুড়ে মারা গেছেন দুই ডেন্টাল সার্জন। ঘটনার সময় তারা রোগী দেখছিলেন। তখন সেখানে উপস্থিতি ওই ক্লিনিকের মালিক কাওসারেরও মৃত্যু হয়েছে। দগ্ধ এই দুই চিকিত্সক হলেন বাংলাদেশ ডেন্টাল কলেজের ১৯তম ব্যাচের ডা. ইমতিয়াজ ইমরোজ ও ডা. মো. আশরাফুল হক। তারা দু’জনই সমপ্রতি পাস করে চকবাজারে প্রাইভেট প্র্যাকটিস করছিলেন। চিকিত্সকদের ফেসবুকভিত্তিক সংগঠন ‘প­্যাটফর্ম’ তাদের মৃত্যু নিশ্চিত করে শোকবার্তা জানিয়েছে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি ক্লিনিকটি চালাতেন কাওসার।