ক্রাইস্টচার্চে বাংলাদেশের একাদশ যেমন হবে

আপডেট : ০৮ জানুয়ারি ২০২২, ১৮:৩৬

মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়েছিল বাংলাদেশ। সে ম্যাচে তিন পেসার ও এক স্পিনার নিয়ে মাঠে নেমেছিল মুমিনুল বাহিনী। আরও একটি টেস্টে মাঠে নামার অপেক্ষায় দুই দল। তার আগে একাদশে পরিবর্তন আনছে সফরকারীরা।

প্রথম ম্যাচে চোট পেয়েছিলেন ওপেনার মাহমুদুল হাসান জয়। ফলে বাধ্য হয়ে তার বদলি একজনকে নামাতে হবে। এক্ষেত্রে বেশি সম্ভাবনা ওপেনার নাঈম শেখের। যদি এমনটা হয় তাহলে টেস্টে অভিষেক হয়ে যাবে এই ব্যাটারের। তখন বাকি ১০ জন অপরিবর্তিতই থাকবে।

আবার ক্রাইস্টচার্চের সবুজ উইকেট বিবেচনায় চার জন পেসার খেলানোর সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যদি এমনটা হয় তাহলে এবাদত হোসেন, তাসকিন আহমেদ ও শরিফুলের ইসলামের সঙ্গে হয়তো আবু জায়েদ রাহীকে দেখা যাবে। তখন ব্যাটিং পজিশনের সবাই একধাপ ওপরে ওঠে আসবে। অর্থাৎ ওপেনিংয়ে সাদমানের সঙ্গী হতে পারেন নাজমুল হোসেন শান্ত।

ইত্তেফাক/টিএ