ঘটনাটি খুবই মর্মান্তিক ও বেদনায়ক ---------------আইনমন্ত্রী

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৯, ০০:৪১

পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। গতকাল বৃহস্পতিবার এক শোকবার্তায় তিনি বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক ও বেদনাদায়ক। এ ঘটনায় শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানানোর ভাষা আমার জানা নেই। তবে এই দুঃখের সময় আমি তাদের পাশে থাকার অঙ্গীকার করছি। একইসঙ্গে তিনি মৃতদের রুহের মাগফিরাত কামনা করেন।