সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কুন্দলীয়া হাজী ভাষানী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের অদূরে চেয়ারম্যান পদে নির্বাচনের ব্যালট পেপারের ১০০ মুড়িবই উদ্ধার করে পুলিশে খবর দিয়েছে এলাকাবাসী।
এলাকার বাসিন্দা মো. জমির আলী জানান, তিনি ও তার দুই সঙ্গী গতকাল শনিবার দুপুরে কাজ শেষে বাড়ি ফেরার সময় ভোট কেন্দ্র ও নির্মাণাধীন রেললাইন পিলারের পাশে চেয়ারম্যান পদের ব্যালটের মুড়িবইটি দেখে পুলিশকে খবর দেন।
উল্লেখ্য, গত ২৬ ডিসেম্বর বাসাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুন্দুলীয়া হাজী ভাষানী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণের শেষ পর্যায়ে কারচুপির অভিযোগে উপস্থিত ভোটার, সমর্থক ও প্রার্থীদের মধ্যে চার ঘণ্টাব্যাপী বিক্ষিপ্ত সংঘর্ষ ও বাগ্বিতণ্ডার সৃষ্টি হয়। তখন প্রিজাইডিং অফিসারসহ সব কর্মকর্তা ও প্রার্থীদের এজেন্টরা কেন্দ্রের ভেতর প্রায় চার ঘণ্টাবন্দি অবস্থায় থাকে। পরে রিটার্নিং অফিসারের নির্দেশে বিজিবি ও পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে রিটার্নিং অফিসারের কার্যালয়ে নিয়ে যায়।
