প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, বাংলা ভাষা নিয়ে কাজ হচ্ছে। উচ্চ আদালতের অনেক বিচারপতিই এখন বাংলায় রায় দিচ্ছেন। যারা বাংলায় রায় দিচ্ছেন তাদেরকে নানাভাবে অনুপ্রেরণা দেওয়া হচ্ছে। গতকাল বৃহস্পতিবার আন্তর্জাতিক মার্তৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। প্রধান বিচারপতি বলেন, এ পর্যন্ত বিভিন্ন মামলায় উচ্চ আদালত থেকে দশ হাজার রায় বাংলায় দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের সময় সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন।
