কথাসাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াসের ২৫তম মৃতুবার্ষিকীতে প্রাচ্যনাট মঞ্চায়ন করবে নাটক ‘খোয়াবনামা’। আখতারুজ্জামান ইলিয়াসের এই নাটকটি আজ রবিবার (৯ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ হবে। প্রাচ্যনাটের ৩৭তম এই প্রযোজনাটির নাট্যরূপ দিয়েছেন মো. শওকত হোসেন সজীব এবং নির্দেশনা দিয়েছেন কাজী তৌফিকুল ইসলাম ইমন।
দেশভাগের পটভূমিতে তত্কালীন জনমানুষের বিস্তৃত জীবন আখ্যান খোয়াবনামা। এই গল্পের মধ্য দিয়ে সময়ের জীবন ও বাস্তবতাকে ঔপন্যাসিক তুলে ধরেছেন নিপুণ হাতে।
নাটকটি অভিনয় করেছেন সানজিদা প্রীতি, সাখাওয়াত হোসেন রিজভী, মনিরুল ইসলাম রুবেল, চেতনা রহমান ভাষা, শশাংক সাহা, মো. সোহেল রানা, মিতুল রহমান, মো. সোহেল রানা, তানজি কুন, সাইদুর রহমান শাহীন, শ্রাবণ শামীম প্রমুখ। গানের সুর করেছেন রাহুল আনন্দ, সংগীত করেছেন নীল কামরুল।
কোরিওগ্রাফিতে রয়েছে স্নাতা শাহরিন, মঞ্চ পরিকল্পনায় এবি এস জেম এবং আলোক ভাবনায় রয়েছে ঠান্ডু রায়হান।
