অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করলেন ড. কামাল

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৯, ০০:৫০

পুরান ঢাকার চকবাজারে অগ্নিকাণ্ডের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান ড. কামাল হোসেন।

গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে ড. কামাল চকবাজারের ঘটনাস্থলে যান। সেখানে নিহত ও অগ্নিদ্বগ্ধ স্বজনদের সঙ্গে কথা বলেন তিনি। এরপর তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে যান। সেখানে উপস্থিত প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।

এ সময় তার সঙ্গে ছিলেন দলের সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টু, নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, প্রেসিডিয়াম সদস্য জগলুল হায়দার আফ্রিক ও মোস্তাক হোসেন।