আজ সব মসজিদে মোনাজাতের অনুরোধ ধর্ম প্রতিমন্ত্রীর

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৯, ০০:৫১

ঢাকার চকবাজারে অগ্নিকাণ্ডে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে আজ শুক্রবার দেশের সব মসজিদে বাদ জুম্মা বিশেষ মোনাজাতের অনুরোধ করেছেন ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ। গতকাল বৃহস্পতিবার রাতে ধর্ম মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজপ্তিতে তিনি অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও দুর্ঘটনায় নিহতদের আত্মার শান্তি কামনা করে বিশেষ প্রার্থনার অনুরোধ জানিয়েছেন।

এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, অগ্নিকাণ্ডে নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের আশু সুস্থতা কামনায় বিএনপির উদ্যোগে আজ শুক্রবার দেশব্যাপী সব মসজিদে বাদ জুম্মা বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে।তিনি দেশবাসীসহ বিএনপির সব নেতাকর্মীকে মোনাজাতে শরিক হওয়ার জন্য অনুরোধ করেছেন।