পুষ্টিগুণের 'পাওয়ার হাউজ' লবঙ্গ

আপডেট : ০৯ জানুয়ারি ২০২২, ১৩:০৭

রান্নার মশলা উপকরণ হিসেবে লবঙ্গ ব্যবহার করা হলেও শরীর পরিপাকের নানা কাজে লবঙ্গ দারুণ কাজ করে। বদ হজম, কোষ্ঠকাঠিন্য, পেটফাঁপা ইত্যাদি সমস্যা দূর করতে লবঙ্গ আয়ুর্বেদিক ঔষধের মত কাজ করে।
 
হজম ও শ্বাস প্রশ্বাসের সমস্যায় শত শত বছর ধরে লবঙ্গ ব্যবহৃত হয়ে আসছে। এতে রয়েছে ভিটামিন A, C, K এবং B কমপ্লেক্স । এছাড়াও ব্লাড সুগার নিয়ন্ত্রণেও কাজ করে লবঙ্গ। 

হজম ও শ্বাস প্রশ্বাসের সমস্যায় শত শত বছর ধরে লবঙ্গ ব্যবহৃত হয়ে আসছে

যাদের ডায়াবেটিস আছে তারা দৈনিক ১ থেকে ৩ গ্রাম খেলে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে চলে আগে অনেকটাই।

লবঙ্গে প্রচুর পরিমাণে পলিফেনলস থাকে, যা মানব শরীরের অ্যান্টিঅক্সিডেন্টের ঘাটতি পূরণে সহায়তা করে। এছাড়াও এতে ম্যাঙ্গানিজ, লোহা, সেলেনিয়াম, পটাশিয়াম ও ম্যাগনেশিয়ামের মত খনিজ পদার্থও থাকে। এসব উপাদান শরীরের পরিপাকেও কাজ করে। বদহজম, বায়ু, কোষ্ঠকাঠিন্য এসব সমস্যা দূর করতেও কাজ করে লবঙ্গ। এমনকি দাঁত ও দাঁতের মাড়ি জীবাণুমুক্ত করণেও লবঙ্গ বেশ উপকারী।

লবঙ্গ মূলত একটি গাছের ফুল
 লবঙ্গ মূলত একটি গাছের ফুল। যার জন্ম ইন্দোনেশিয়ায়৷ তবে আফ্রিকা ও এশিয়ার বহু দেশেও লবঙ্গের চাষ হয়। রান্নার স্বাদ বৃদ্ধির পাশাপাশি লবঙ্গ শরীরে অনেক রোগে ঔষধের মত কাজ করে। পুষ্টিগুণের দিক থেকে লবঙ্গকে বলা হয় 'পাওয়ার হাউজ'।

ইত্তেফাক/এআই

এ সম্পর্কিত আরও পড়ুন