ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের পুলওয়ামায় হামলার দায়িত্ব স্বীকার করেছিল পাকিস্তান ভিত্তিক নিষিদ্ধ জঙ্গি সংগঠন জয়শ-ই-মোহাম্মদ। ওই হামলার ৪০ জনের বেশি ভারতীয় জওয়ান নিহত হয়েছিল। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ তার বিবৃতিতে জয়শ-ই-মোহাম্মদের নাম যুক্ত করে হামলার নিন্দা জানিয়ে একটি বিবৃতি প্রকাশ করতে চায়। কিন্তু বিবৃতি প্রকাশে বাধা দিচ্ছে চীন। সূত্র জানিয়েছে, হামলার সঙ্গে জয়শ-ই-মোহাম্মদের নাম বলা যাবে না বলে চীন পরিষদকে সতর্ক করে। চীন চায় বিবৃতিতে ‘ভারত নিয়ন্ত্রিত কাশ্মির’ বলা হোক। জাতিসংঘের সব সদস্য হামলার ঘটনায় ভারতকে সহায়তা করবে এমন বিবৃতি যাতে নিরাপত্তা পরিষদ না দেয় সেই চেষ্টাও করছে চীন। -এনডিটিভি
