নিজের ওপর হামলার নাটক, মার্কিন অভিনেতা গ্রেপ্তার

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৯, ০০:৫৮

নিজের ওপর হামলার নাটক সাজানোয় মার্কিন অভিনেতা জুসি স্মোলেটকে গ্রেপ্তার করেছে পুলিশ। মার্কিন অঙ্গরাজ্য শিকাগোর পুলিশ গতকাল বৃহস্পতিবার জানিয়েছে, জুসি স্মোলেট দুই ভাইকে ভাড়া করে তাকে মারধর করার জন্য। তাদের সাড়ে তিন হাজার ডলার দেওয়া হয়েছিল। জুসি স্মোলেট দাবি করেছিলেন, তার ওপর বর্ণবাদী হামলার ঘটনা ঘটেছিল। পরে পুলিশ তদন্ত চালিয়ে জানতে পারে বেতন কম হওয়ায় টিভি নাটক ‘এমপায়ার’ এর অভিনেতা জুসি স্মোলেট গত ২৯ জানুয়ারি হামলার নাটক সাজায়। জুসি স্মোলেট একজন কৃষ্ণাঙ্গ এবং সমকামী। -রয়টার্স