রোহিঙ্গা ক্যাম্পে আগুন, পুড়লো কয়েকশ ঘর

আপডেট : ০৯ জানুয়ারি ২০২২, ১৯:২৫

কক্সবাজারের উখিয়ার ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আগুন লেগেছে।  রবিবার (৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে ক্যাম্পের জি- ব্লকে আগুন লাগে। কক্সবাজার ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। 

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করছে। সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। ইতিমধ্যে কয়েকশ ঝুপড়ি ঘর পুড়ে গেছে বলে জানিয়েছেন রোহিঙ্গারা।

আর্মড পুলিশ ব্যাটালিয়ন-১৪ -এর (এপিবিএন) পুলিশ সুপার নাইমুল হক জানান, আগুন লাগার কারণ জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে আমরা কাজ করে যাচ্ছি। এখনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুণ নিয়ন্ত্রণ আসলে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

 

 

ইত্তেফাক/ইউবি