বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
সোমবার (১০ জানুয়ারি) বেলা ১১টায় টুঙ্গিপাড়ায় পৌঁছে নেতৃবৃন্দ বঙ্গবন্ধু সমাধিসৌধের বেদীতে পুষ্পমাল্য অর্পণ করেন। পরে নেতৃবৃন্দ পবিত্র ফাতেহা ও ১৯৭৫ -এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।
এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক চিফ হুইপ আবুল হাসনাত আবদুল্লাহ এমপি, সাবেক মন্ত্রী লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান এমপি, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি, হুইপ আবু সাঈদ খান মাহমুদ স্বপন, শেখ সারহান নাসের তন্ময় এমপি, ওয়াসিকা আয়েশা খান এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, শিল্প ও বাণিজ্য সম্পাদক মো. সিদ্দিকুর রহমান, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, গোপালগঞ্জের জেলা প্রশাসক সাহিদা সুলতানা, পুলিশ সুপার, আয়েসা সিদ্দিকা, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা চৌধুরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, প্রচার সম্পাদক এম বদরুল আলম, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল বশার খায়ের, সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, জেলা প্যানেল চেয়ারম্যান ইমদাদুল হক বিশ্বাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম হেদায়েতুল ইসলাম, সাবেক পৌর মেয়র ইলিয়াস হোসেন, টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন। পরে নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে টুঙ্গিপাড়ায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন।

বঙ্গবন্ধু ছাড়া স্বাধীনতা সম্পন্ন হতো না: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী