মা হতে চলেছেন ঢালিউডের আলোচিত নায়িকা পরীমণি। সোমবার (১০ জানুয়ারি) দুপুরে এ তথ্য জানিয়েছেন পরী নিজেই। এ খবর প্রকাশে আসতেই তাদের ভক্তদের মনে প্রশ্ন- কবে, কীভাবে হলো তাদের বিয়ে? সে বিষয়টিও জানিয়েছেন এই দুই তারকা।
সোমবার (১০ জানুয়ারি) শরীফুল রাজ গণমাধ্যমকে জানান, ২০২১ সালে ১৭ অক্টোবর পরীকে বিয়ে করেছি। তবে ইচ্ছে করেই বিয়ের বিষয়টি গোপন রাখা হয়। পরী আমার সন্তানের মা হচ্ছে। সন্তান জন্মের পর আমরা বড় আয়োজনে বিয়ের অনুষ্ঠান করবো।’
জানা গেছে, গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘গুণীন’ সিনেমার শুটিংয়ের সময় পরীর সঙ্গে প্রেমের সম্পর্ক জড়ান রাজ। এরপর তারা বিয়ে করেন।
পরীমণির কথায়, তিনি মা হতে চলেছেন। এরপরই ‘ন ডরাই’খ্যাত অভিনেতা রাজের সঙ্গে তার বিয়ের বিষয়টিও প্রকাশ করেন।
পরীমণি জানান, কয়েকদিন ধরে তিনি নিজের শরীরে কিছু পরিবর্তন বুঝতে পারছিলেন। সোমবার দুপুরে চিকিৎসকের কাছে গেলে নিশ্চিত হন, তিনি মা হতে চলেছেন। এরপর রাজ-পরী একে অপরকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন। চিকিৎসক আমাকে সাবধানে চলাফেরা করতে বলেছেন। শুটিং থেকেও আমি এখন নিজেকে দূরে রাখছি।’
ইত্তেফাক/বিএএফ

সন্তানের নামও ঠিক করেছেন পরীমণি
কারাগারে মেহজাবিন!