সীতাকুণ্ডে ডাকাতি, মাদক ব্যবসা, অস্ত্র, মুক্তিযোদ্ধার সন্তান হত্যাসহ বহু মামলার আসামি ডাকাত সুমনের বিরুদ্ধে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
জানা যায়, সোমবার দুপুর ১২টায় চট্টগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মুরাদপুর ইউনিয়নের দোয়াজীপাড়া ৭ নম্বর ওয়ার্ডের আব্দুল মান্নানের মেঝ ছেলে মো. আব্দুল মোমিন সুমনকে পুলিশ তাকে ৫ দিনের রিমান্ড আবেদন করলে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে সোমবার সন্ধ্যার পর ডাকাত সুমনকে জিজ্ঞাসাবাদের জন্য মামলা আইও মো. নাছির উদ্দিন ভূইয়া থানায় নিয়ে আসেন।
মামলার আইও নাছির উদ্দিন ভূইয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তাকে সব মামলার বিষয়ে জিজ্ঞাসাবাদ করে তথ্য বের করা হবে।
গত বছরের ৩০ নভেম্বর র্যাব চট্টগ্রাম জেলাধীন রামগড় থানা এলাকা থেকে বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার সওদাগরের ছেলে কোরবান আলী সোহেল হত্যার আলোচিত মামলার আসামি ডাকাত সুমনকে গ্রেফতার করে।
