দেশের চলমান করোনার নতুন ভ্যরিয়েন্ট ওমিক্রন মোকাবিলায় শিক্ষার্থীদেরকে স্বাস্থ্যসচেতন হওয়ার আহ্বান জানিয়েন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. ইমরান পারভেজ।
মঙ্গলবার (১১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং ক্লাব আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয় খোলা রাখতে তোমাদের সহযোগিতার প্রয়োজন। সকলে স্বাস্থ্যবিধি মেনে ক্লাসে এবং হল ও মেসে অবস্থান করলে নিরাপদে থাকা সম্ভব। আমরাও চাই শিক্ষার্থীরা সশরীরে শিক্ষা-কার্যক্রমে অংশগ্রহণ করুক।
ওমিক্রনের বর্তমান পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হচ্ছে না বলে জানিয়েছেন সরকারের শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অধিকাংশ বিশ্ববিদ্যালয় স্বাস্থ্যসচেতন হওয়াকে সর্বোত্তম পন্থা মনে করছে।
প্রসঙ্গত, করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন থেকে নিরাপদে থাকতে এবং স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য গত ৮ ডিসেম্বর উপাচার্য অধ্যাপক ড. এম কামরুজ্জামানের আদেশক্রমে রেজিস্ট্রার ডা. ফজলুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে হাবিপ্রবিতে সতর্কতা জারি করা হয়।
