চিত্রশিল্পী অধ্যাপক মাহমুদুল হক আর নেই

আপডেট : ১২ জানুয়ারি ২০২২, ০১:০৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফ্যাকালটি অফ ফাইন আর্টসের সাবেক অধ্যাপক এবং বাংলাদেশ জাতীয় জাদুঘরের সাবেক মহাপরিচালক বিশিষ্ট চিত্রশিল্পী মাহমুদুল হক আর নেই।  

মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।

শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজির বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের  চারুকলা অনুষদের অধ্যাপক মোস্তাফিজুল হক তাঁর ছোট ভাই।

বুধবার বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট প্রাঙ্গণে শেষ শ্রদ্ধা নিবেদন শেষে ১৩ জানুয়ারি বাদ জোহর তাকে বাগেরহাট রামপালে নেওয়া হবে। সেখানে জানাজা শেষে পৈতৃক গোরস্থানে তাকে দাফন করা হবে। 

 

ইত্তেফাক/ইউবি