করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্ত হওয়ার পর থেকে টিকা তৈরিকারক প্রতিষ্ঠানগুলো এ নিয়ে কাজ শুরু করেছে। যুক্তরাষ্ট্রের ফাইজার ও জার্মানির প্রতিষ্ঠান বায়োএনটেক জানিয়েছে, আগামী মার্চে তাদের ওমিক্রনের টিকা প্রস্তুত হবে।
সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ফাইজারের সিইও আলবার্ট বোরলা বলেন, ওমিক্রনকে মাথায় রেখে টিকা তৈরির কাজ চলছে। এ টিকা আগামী মার্চে প্রস্তুত হবে। বিভিন্ন দেশের সরকারের এ নিয়ে আগ্রহ রয়েছে। তাই টিকা তৈরির কাজ চলছে। যারা এর আগে টিকা নিয়েছেন, তারাও ওমিক্রনে আক্রান্ত হচ্ছেন। এ পরিস্থিতিতে টিকা তৈরির কাজ চালিয়ে যাচ্ছে ফাইজার।
এ টিকার কার্যকারিতা নিয়েও কথা আলবার্ট বলেন, এখন বিদ্যমান টিকার দুই ডোজ ও বুস্টার ডোজ ওমিক্রনে গুরুতর অসুস্থ হওয়ার ক্ষেত্রে ভালো সুরক্ষা দিয়ে থাকে। এ নিয়ে বায়োএনটেকের সিইও স্টিফানে ব্যানসেলও কথা বলেছেন সিএনবিসির সঙ্গে। তিনি বলেন, তাদের প্রতিষ্ঠান ওমিক্রনের কথা মাথায় রেখে একটি বুস্টার ডোজ তৈরিতে কাজ করছে। ওমিক্রন ইতিমধ্যে ১০০টির বেশি দেশে ছড়িয়েছে। এ উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আফ্রিকায় এ ধরন প্রথম শনাক্ত হয়। বাংলাদেশেরও অন্তত ৩০ জনের শরীরে ওমিক্রন শনাক্ত হয়েছে।

জ্যামিতিক হারে বাড়লে সামাল দেওয়া কঠিন হবে