নিউজিল্যান্ড সফরে মাঠের ক্রিকেট শেষ গেছে গতকালই (১১ জানুয়ারি)। সিরিজের দ্বিতীয় টেস্টে তিন দিনেই হেরে গেছে বাংলাদেশ দল। দুই ম্যাচের টেস্ট সিরিজটা ১-১ এ ড্র হয়েছে। তবে ম্যাচ শেষ হলেও নিউজিল্যান্ডে আরও কয়েক দিন থাকতে হবে মুমিনুল-লিটনদের।
বিসিবির লজিস্টিকস বিভাগ থেকে গতকাল জানা গেছে, বাংলাদেশ দল ঢাকায় ফিরবে আগামী ১৫ জানুয়ারি শনিবার। দেশে ফেরার ফ্লাইটে চড়ার আগে এই কয়েকটা দিন ছুটিতেই কাটাবেন ক্রিকেটাররা। নিউজিল্যান্ড ঘুরে দেখার সুযোগও পাচ্ছেন তারা। বিশ্রামটা তাদের প্রয়োজনও। কারণ, দেশে ফিরেই যে বিপিএল খেলতে নেমে যেতে হবে সবাইকে।
