সমাজসেবা অধিদপ্তরের লিখিত পরীক্ষা ৩১ জানুয়ারি

আপডেট : ১২ জানুয়ারি ২০২২, ১২:৫৭

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তরের প্রধান শিক্ষক (মূক ও বধির বিদ্যালয়/ অন্ধ বিদ্যালয়/ জাতীয় বিশেষ শিক্ষাকেন্দ্র) পদের লিখিত পরীক্ষার তারিখ ও সময় প্রকাশ করা হয়েছে। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নবম গ্রেডের প্রধান শিক্ষক পদের লিখিত পরীক্ষা ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হবে। ওই দিন দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৪ ঘণ্টাব্যাপী লিখিত পরীক্ষা বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়, আগারগাঁও শেরেবাংলা নগর, ঢাকায় অনুষ্ঠিত হবে।

লিখিত পরীক্ষার হল, আসন বিন্যাস ও পরীক্ষাসংক্রান্ত অন্যান্য বিস্তারিত তথ্য কমিশনের ওয়েবসাইট ও টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে পাওয়া যাবে। কোভিড-১৯ মহামারির কারণে সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি অনুসরণসহ প্রার্থীকে অবশ্যই মাস্ক পরে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

ইত্তেফাক/এমআর