জবিতে ক্লাস-পরীক্ষা সশরীরে

আপডেট : ১৯ জানুয়ারি ২০২২, ১৯:৩৮

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সকল ক্লাস পরীক্ষা সশরীরেই চলমান থাকবে। বুধবার (১২ জানুয়ারি) উপাচার্যের সাথে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিনদের এক মিটিং এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন এবং ভর্তি কমিটির সদস্য অধ্যাপক ড. রবীন্দ্রনাথ মণ্ডল। 

তিনি বলেন, আমাদের চলমান সকল ক্লাস এবং পরীক্ষা বর্তমানে স্বাস্থ্যবিধি মেনে সশরীরে যেভাবে হচ্ছে এভাবেই চলমান থাকবে। যদি করোনা রোধে সরকারি কোন নির্দেশনা আসে শিক্ষা-প্রতিষ্ঠান বন্ধের জন্য তখন অনলাইনে ক্লাস-পরীক্ষার সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, জবিতে ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি এখনো সম্পন্ন হয়নি। আগামী ফেব্রুয়ারি মাসের ১০ তারিখে তাদের ক্লাস শুরু হবে।

জানা যায়, হঠাৎ করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন বেড়ে যাওয়ায়। সশরীরের ক্লাস-পরীক্ষা নিয়ে শিক্ষার্থীর মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়।

ইত্তেফাক/এমএএম