করোনায় ৪ জনের মৃত্যু

আপডেট : ১২ জানুয়ারি ২০২২, ২০:০২

দেশে এক দিনে করোনায় মৃত্যু ও শনাক্ত বেড়েছে। বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে আরও ২ হাজার ৯১৬ জনের মধ্যে করোনার সংক্রমণ ধরা পড়েছে এবং ৪ জনের মৃত্যু হয়েছে। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ১১ দশমিক ৬৮ শতাংশ।

বুধবার (১২ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। 

এ পর্যন্ত দেশে মোট শনাক্ত করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ এক হাজার ৩০৫ জনে। আর করোনায় মৃত্যু হয়েছে ২৮ হাজার ১১১ জনের।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে মোট ২৪ হাজার ৯৬৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ১১ দশমিক ৬৮ শতাংশ। আগের দিন এই হার ছিল ৮ দশমিক ৯৭ শতাংশ। ওই সময় রোগী শনাক্ত হয়েছিল ২ হাজার ৪৫৮ জন। সে হিসাবে এক দিনের ব্যবধানে দেশে করোনা শনাক্ত বেড়েছে ৪৫৮ জন। আগের দিন করোনায় মৃত্যু হয়েছিল দু’জনের। গত ২৪ ঘণ্টায় মৃত্যু বেড়ে ৪ জনে দাঁড়িয়েছে।  

প্রতীকী ছবি।

উল্লেখ্য, ২০১৯ সালের শেষে চীনের উহানে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। এরপর কয়েক মাসের মধ্যে এ ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। বাংলাদেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর মৃত্যু হয় একই বছরের ১৮ মার্চ।

ইত্তেফাক/এএএম