ইন্দুরকানীতে জাতীয় পার্টি জেপির প্রেসিডিয়াম সদস্য ও দৈনিক ইত্তেফাক সম্পাদক তাসমিমা হোসেন-এর জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ জানুয়ারি) সন্ধ্যার পরে ইন্দুরকানী উপজেলা জাতীয় পার্টি জেপির আয়োজনে জেপি কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ইন্দুরকানী উপজেলা জাতীয় পার্টি জেপির সদস্য সচিব ও পত্তাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহিন হাওলাদার, ইন্দুরকানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ করিম তালুকদার ইমন, উপজেলা জেপি নেতা কাওসার উদ্দিন আহমেদ দুলাল, হারুন অর রশিদ পান্না, মনিরুজ্জামান রানা, মাহমুদ সেলিম, উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি মজনু হোসেন রনি, উপজেলায় জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান লাভলু, উপজেলা জাতীয় ছাত্র সমাজের সভাপতি আক্তারুজ্জামান প্রমুখ।
আলোচনা শেষে তাসমিমা হোসেন ও তার পরিবারের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন পত্তাশী ইউনিয়ন জেপির সভাপতি এনামুল কবির। পরে কেক কেটে উপস্থিত সবার মাঝে বিতরণ করা হয়।
