বিসিবির চাকরি ছেড়ে পিএসএলে বোলিং কোচ হলেন গিবসন

আপডেট : ১৩ জানুয়ারি ২০২২, ০৯:২১

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পেস বোলিং কোচের দায়িত্ব ছেড়ে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল মুলতান সুলতানের কোচিং প্যানেলে যুক্ত হয়েছেন ওটিস গিবসন। 

বুধবার (১২ জানুয়ারি) মুলতান সুলতান তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটি পোস্ট শেয়ার করে। যেখানে বাংলাদেশি পেস বোলিং কোচ ওটিস গিবসনকে তাদের কোচ হিসেবে পরিচয় করে দেওয়া হয়। এরপরই মুস্তাফিজ-এবাদতদের কোচ হিসেবে দায়িত্ব ছাড়ার বিষয়টি সামনে আসে।

টিম টাইগার্সের বোলিং কোচ হিসেবে ২০২০ সালের জানুয়ারিতে যোগ দিয়েছিলেন ওটিস গিবসন। দুই বছরের মেয়াদ শেষে আর চুক্তি বাড়াচ্ছেন না তিনি। 

ইত্তেফাক/এসজেড