ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ 

আপডেট : ১৩ জানুয়ারি ২০২২, ১১:৫৮

ব্রাহ্মণবাড়িয়ার কুমিল্লা-সিলেট মহাসড়কের কসবায় ট্রাক ও সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষে চালকসহ দুজন নিহত ও চারজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে। ব্রাহ্মণবাড়িয়া খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহজালাল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। 

এ ঘটনায় আহত যাত্রী সদর হাসপাতালে চিকিৎসাধীন তায়েব মিয়া জানান, তারা ৫ জন কোম্পানীগঞ্জ থেকে সিএনজি অটোরিক্সা নিয়ে ভৈরব যাচ্ছিলেন। এ সময় কুমিল্লা অভিমুখী পণ্যবাহী একটি ট্রাকের সাথে তাদের সিএনজি অটোরিক্সার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএসজি চালকসহ এক যাত্রী নিহত হন। পরে স্থানীয়রা আহতেদর উদদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যান। 

ব্রাহ্মণবাড়িয়া খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহজালাল আলম জানান, নিহতদের মরেদহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত কাউসার আলমের বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার বাখরনগর গ্রামে ও খুল ইসলামের বাড়ি কিশোরগঞ্জ জেলায়। 

ইত্তেফাক/এসজেড