ঘাটাইল সরকারি জি.বি.জি কলেজের সাবেক অধ্যক্ষ, বিশিষ্ট শিক্ষাবিদ বীর মুক্তিযোদ্ধা আবুল মনসুর আহমেদ (৮০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজেউন)। শুক্রবার সকালে ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার মৃত্যুর খবরে ঘাটাইলে সর্বস্তরের মানুষের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
মৃত্যুকালে তিনি স্ত্রী এক ছেলে দুই মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বাদ আছর তার প্রতিষ্ঠিত সরকারি জি.বি,জি কলেজ মাঠে জানাজা নামাজ শেষে তাকে ঘাটাইল উপজেলা সদরের দক্ষিনপাড়া গোরস্থানে তাকে দাফন করা হয়।
আরও পড়ুনঃ চকবাজার অগ্নিকাণ্ডে নিহত সিংড়ার সাইফুলের বাড়িতে শোকের মাতম
স্থানীয় প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, কলেজ পরিবার, ঘাটাইল প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
ইত্তেফাক/নূহু
