রসায়ন
ETP এর পূর্ণরূপ Effluent Treatment Plant
ETP কী ?
উত্তর: ETP এর পূর্ণরূপ Effluent Treatment Plant যা শিল্প বর্জ্য থেকে ক্ষতিকর রাসায়নিক পদার্থ পৃথক করার জন্য ETp ব্যবহার করা হয় ।
অনুবন্ধী অম্ল কাকে বলে ?
উত্তর: কোনো ক্ষারকের সাথে একটি প্রোটন যুক্ত হলে যে অম্লের সৃষ্টি হয়, তাকে ঐ ক্ষারকের অনুবন্ধী অম্ল বলে।
অনুবন্ধী ক্ষারক কাকে বলে ?
উত্তর: কোনো অম্ল একটি প্রোটন ত্যাগ করলে যে ক্ষারকের সৃষ্টি হয়, তাকে ঐ অম্লের অনুবন্ধী ক্ষারক বলে।
নি:সরণ কী ?
উত্তর: গ্যাসের কণাসমূহ উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে সরু ছিদ্রপথে বেরিয়ে আসার প্রক্রিয়াকে নি:সরণ বলে।
ব্যাপন কী ?
উত্তর: কোনো পদার্থের কণাসমূহ উচ্চ ঘনত্বের অঞ্চল থেকে নিম্ন ঘনত্বের অঞ্চলের দিকে কঠিন, তরল বা গ্যাসীয় পদার্থের স্বত:স্ফূর্ত ও সমভাবে পরিব্যপ্ত হওয়ার প্রক্রিয়াকে ব্যাপন বলে।
CFC কী ?
উত্তর: মিথেন ও ইথেনের ফ্লোরিন ও ক্লোরিন জাতক সমূহকেই (CFC) সিএফসি বলা হয়। CFC এর বাণিজ্যিক নাম ফ্রেয়নস।
আদর্শ গ্যাসের গতীয় সমীকরণটি লেখ।
উত্তর: আদর্শ গ্যাসের গতীয় সমীকরণ হলো PV=1/3 mnC2
বয়েলের সূত্রটি লেখ।
উত্তর: স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন ঐ গ্যাসের উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক।
অ্যামাগা রেখা কী ?
উত্তর: স্থির তাপমাত্রায় বাস্তব গ্যাস সমূহের PV এর মানের বিপরীতে P এর লেখচিত্র অঙ্কন করলে যে বক্ররেখা পাওয়া যায় সেই রেখাগুলোকে অ্যামাগা রেখা বলে।
